সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পঞ্চগড়ে তা’মীরুল হায়াত মাদরাসায় হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ Time View
পঞ্চগড়ে তা'মীরুল হায়াত মাদরাসায় হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পঞ্চগড়ে তা'মীরুল হায়াত মাদরাসায় হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে তা’মীরুল মাদরাসায় হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।  রবিবার (২৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।

দেবীগঞ্জ উপজেলা হাজী কল্যান সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও লক্ষিরহাট দাখিল মাদরাসার সুপার আ ন ম খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল হাজীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন হজ্জ করে আসা বিভিন্ন হাজীগন। তারা হজ্জের সময়কার বিভিন্ন অনুভূতি ব্যক্ত করেন। নতুন করে হজ্জ করতে যাওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা আরও বলেন, অত্র মাদরাসাটি এলাকার মধ্যে অনেক সুনাম অর্জন করেছে। মাদরাসায় যে সিলেবাসের মাধ্যমে পড়াশোনা করানো হয়ে থাকে তা থেকে ছাত্র ছাত্রীরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবে। মাদরাসায় বর্তমানে বালক বালিকা পৃথক দুটি শাখায় পাঠদান করানো হচ্ছে। এ মাদরাসার সার্বিক উন্নয়নে সকল আমন্ত্রিত মেহমানরা মাদরাসার সহযোগিতার আশ্বাস দেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin