সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

দেবীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৮২ Time View
দূর্ঘটনায় আহত দুই কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
দূর্ঘটনায় আহত দুই কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জের নতুন বন্দর এলাকায় ঈদের দিনে দুই মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে নিহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে চার জনে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার। তবে এখন পর্যন্ত রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আরো দুইজন।

এর আগে একই দিন দুপুরে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারি তলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির (১৬)। সম্পর্কে তারা চাচা ভাতিজা। এদিকে রাতে মৃত্যুবরণ করে দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনুর ছেলে সাব্বির (১৭), একই এলাকার হযরত আলীর ছেলে বরকত (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরে ঘুরা ঘুরির উদ্দেশ্যে দুটি পৃথক মোটরসাইকেলে তিন জন করে কিশোর খাঁ পাড়া থেকে দেবীগঞ্জে আসছিলো এবং অপর একটি মোটরসাইকেলে তিন জন কিশোর কালীগঞ্জের লোহাগাড়া থেকে নীলসাগরের উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে নতুন বন্দর এলাকার দেবীগঞ্জ-সোনাহার সড়কে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় প্রথমে কাউসার আলী নামে একজনের মৃত্যু হয়। বাকীদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হলে সাব্বির (১৭) নামে একজনের মৃত্যু হয় এবং রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাব্বির ও বরকত নামে আরও দুই জনের মৃত্যু হয়।

এদিকে অফিসিয়ালি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি বলেন, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin