সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

বগুড়ায় পঁচা মুরগির মাংস বিক্রির অভিযোগে রুচিতা হোটেল সিলগালা,২ লাখ টাকা জরিমানা

রাকিবুল হাসান রাফি,বগুড়া:
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৫০০ Time View
বগুড়ায় পঁচা মুরগির মাংস বিক্রির অভিযোগে রুচিতা হোটেল সিলগালা,২ লাখ টাকা জরিমানা
বগুড়ায় পঁচা মুরগির মাংস বিক্রির অভিযোগে রুচিতা হোটেল সিলগালা,২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মরা মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

একই সাথে ওই হোটেল সিলগালা করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শহরের নবাববাড়ী সড়কে এ জরিমানা করা হয়। বগুড়া ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রুচিতা হোটেলের একজন কর্মচারী সন্ধ্যার দিকে ফতেহ আলী বাজারে গিয়ে মৃত মুরগিগুলো পরিষ্কার করছিলো। এসময় মুরগিগুলো থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে সে মুরগিগুলো মৃত বলে স্বীকার করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ভোক্তা অধিকারকে অবগত করলে ভোক্তা অধিকার ওই হোটেলে অভিযান পরিচালনা করে মুরগিগুলো জব্দ করে। এঘটনায় হোটেলটি সিলগালাসহ দুই লক্ষ টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, দুপুরে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগীগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য। এসব অপরাধে হোটেল রুচিতা হোটেলকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin