সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ Time View
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে উপজেলার মোমিনপুর নামক স্থান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়।

আটক আক্তারুল কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলা গোয়ল গ্রামের সামসুল ওরফে ভুলু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় তাকে সোপর্দ করা হয়েছে। র‌্যাবের দাবী, আক্তারুল একজন চিহ্নিত মাদক পাচারকারী।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, আক্তারুল ও তার মামা গাংনীর কাজিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাইজেল ইসলাম মোমিনপুর নামক স্থানে মাদক কেনা বেচা করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মামা তাইজুল ইসলাম পালিয়ে গেলেও ধরা পড়ে আক্তারুল।

আক্তারুল মোল্লা ও পলাতক তাইজেল (৫৫) এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)সারণির ১৪(খ)/৪১ ধারাতে গাংনী থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin