সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

শোয়েবের নতুন স্ত্রী কে এই সানা জাবেদ?

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৬২ Time View
শোয়েবের নতুন স্ত্রী কে এই সানা জাবেদ?
শোয়েবের নতুন স্ত্রী কে এই সানা জাবেদ?

২০১০ সালে বিয়ে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। অবশেষে সেই বিয়ে টিকল না। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিয়ে করলেন এই ক্রিকেটার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শোয়েব। শোয়েবের বর্তমান স্ত্রী সানা জাভেদ পাকিস্তানি অভিনেত্রী। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন।

কে এই সানা জাবেদ?

শোয়েবের নতুন স্ত্রী সানাকে নিয়ে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আসুন জেনেই নিই কে এই সানা। ১৯৯৩ সালের ২৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় সানার জন্ম। তার মা-বাবা দুজনই পাকিস্তানি।

সানা পড়ালেখা করেছেন জেদ্দার ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলে’। স্কুলের গণ্ডি পার করে পরিবারের সঙ্গে জেদ্দা ছেড়ে করাচিতে চলে আসেন তিনি। ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় সানাদের পৈতৃক বাড়ি ছিল ভারতের হায়দ্রাবাদে। পরে তারা পাকিস্তানে চলে যান। শোয়েবের সাবেক স্ত্রী সানিয়ার শিকড়ও এই হায়দ্রাবাদেই।

খুব কম বয়স থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন সানা। ১৭-১৮ বছর বয়সে মডেল হিসেবেও নাম করেছিলেন। সানা জাবেদ পাকিস্তানের উর্দু ভাষার টেলিভিশনের পরিচিত মুখ সানা। ২০১২ সালে পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘শের-ই-জাত’ দিয়ে মিডিয়া জগতে অভিষেক হয় তার।

এরপর বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ। এখনো পর্যন্ত সানা মোট ২৫টি ধারাবাহিক, চারটি টেলিফিল্ম এবং চারটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘খানি’তে অভিনয় করে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেনও সানা। এছাড়া অভিনয়ে প্রশংসার পাশাপাশি সহশিল্পীকে ‘দুই টাকার শিল্পী’ বলে সমালোচিতও হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে আট মিলিয়ন। বিয়ের ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে ‘সানা শোয়েব মালিক’ দিয়েছেন এই অভিনেত্রী।

শোয়েবের আগে সানা বিয়ে করেছেন পাকিস্তানের গায়ক ও গীতিকার উমাইর জসওয়ালকে। ২০২০ সালে সেই বিয়ের পর সংবাদমাধ্যম সিয়াসত ডেইলি জানিয়েছিল, বিয়ের কিছুদিন পরই দুজনে আলাদা বসবাস শুরু করেন। জসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পর সানা ঘর বাধলেন শোয়েব মালিকের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin