সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৫ Time View
পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে নিহত ৭
পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে নিহত ৭

পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন। বুধবার রাতে পাকিস্তান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পরে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার নিন্দা জানানো হয়। এ কারণে গুরুতর ফল ভোগ করা লাগতে পারে বলেও সতর্কবার্তা দেয় ইসলামাবাদ।

জইশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin