সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পবিত্র শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৬ Time View
পবিত্র শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি
পবিত্র শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। রাতটি শবে মেরাজ নামে ভারতীয় উপমহাদেশে অধিক পরিচিত। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

আজ শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী জানান, পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে।

যুগ্ম সচিব আরো বলেন, ‘শুক্রবার রাতে দেশের আকাশসীমায় কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে।‘

এর আগে শুক্রবার সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin